...|...|...

সারাদেশ

রাজাকারদের সাথে আত্মীয়তার বন্ধন থাকলে ছিন্ন করতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৭
Shares
রাজাকারদের সাথে আত্মীয়তার বন্ধন থাকলে ছিন্ন করতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত

যারা রাজাকার ছিল তাদের সাথে আত্মীয়তার বন্ধন থাকলে ছিন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, এক ভাই বিএনপি করবেন, এক ভাই ফ্যাসিস্টের দল করবেন, আরেক ভাই গুপ্তের দল করবেন- তা চলবে না। আমার বার্তা স্পষ্ট। আপনারা কিন্তু পার পাবেন না।

তিনি বলেন, যারা ফ্যাসিস্ট বা রাজাকার ছিল, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সাথে কোনো আত্মীয়তা থাকলে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে।

তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিস্টদের কারণে আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সাথে আত্মীয়তা করবেন- সেই দিন শেষ। একদম শেষ।