...|...|...

রাজধানী

রাজপথ দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
রাজপথ দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের

ছবি: সংগৃহীত

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক ও চালকরা।

সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন বিক্ষোভকারীরা।

এর আগে, রবিবার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

সোমবার সকাল থেকেই ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা মালিক ও চালকরা। একপর্যায়ে প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অটোরিকশা চলাচল নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি মেনে না নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।