...|...|...

রাজধানী

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করে। পরে খিলক্ষেত থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শাহিনুর আলম মারফত একজন তালিকাভুক্ত চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ছিল। তিনি অতীতে স্থানীয় কাউন্সিলর নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে জয়লাভ করতে পারেননি।