...|...|...

রাজধানী

রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৬
Shares
রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্লবীর পর এবার পান্থপথেও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে একই দিন রাত ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী এক ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে ও নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে, রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যায় নতুনবাজারের ১০০ ফিট রোডে ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।

তবে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘটিত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।