রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে নগরীর আরও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিন সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া শ্যামপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


