...|...|...

রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৫
Shares
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার আজিমপুরে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা তাদের গ্রেফতার করে।

রবিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলো- মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা গত ১৩ নভেম্বর লালবাগ থানার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মিছিলের আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে।

ডিএমপি জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।