...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৪
Shares
যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে এক বিশেষ পরমাণু প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে তেহরানের দেওয়া পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি সুনির্দিষ্ট দাবি মার্কিন প্রশাসন পূরণ না করা পর্যন্ত এই প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, কাতারের মাধ্যমে পৌঁছানো তেহরানের এই খসড়া প্রস্তাবটি নিয়ে বর্তমানে পর্যালোচনা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবের ভেতরে থাকা সুনির্দিষ্ট নথিপত্র বা বিস্তারিত বিষয়সূচি নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও সংঘাতের পটভূমি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার গভীর আশঙ্কা দেখা দিয়েছিল। তা ঠেকাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা দ্বিপক্ষীয় আলোচনা পুনঃসূচনার প্রচেষ্টা জোরদার করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবারের নির্বাচনের পর ট্রাম্প সামরিক পদক্ষেপ পুনরায় শুরু না করার বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। অন্যদিকে যুদ্ধ আবার শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা আক্রমণের আগাম প্রস্তুতি নিচ্ছিল তেহরান।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজায়ি বলেন, কূটনীতির বিষয়ে আমরা আমেরিকানদের কাছে স্পষ্টভাবে আমাদের সাতটি শর্ত তুলে ধরেছি। যতক্ষণ না তারা আমাদের এই সাতটি শর্ত বাস্তবায়ন করবে, আমরা হরমুজ প্রণালী খুলব না এবং কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসব না।