...|...|...

বিশ্ব

পূর্ব ফ্রান্সে মর্মান্তিক স্কুল বাস দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৬
Shares
পূর্ব ফ্রান্সে মর্মান্তিক স্কুল বাস দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ড সীমান্তবর্তী পূর্ব ফ্রান্সে একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্জ জেফ্রে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাকবলিত গাড়িটি মূলত একটি স্কুল বাস ছিল। তবে স্থানীয় এলাকার প্রিফেক্ট বা প্রশাসনিক প্রধান জানিয়েছেন, দুর্ঘটনায় একটি আন্তঃনগর বাস জড়িত রয়েছে।