...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে নতুন বার্তা দিল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে নতুন বার্তা দিল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান।

রবিবার (১৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ কথা জানিয়েছেন।

তার কাছে জানতে চাওয়া হয়, ওয়াশিংটনের সাথে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে তেহরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করা কিংবা সমৃদ্ধকরণের মাত্রা কমাতে রাজি হবে কি না।

জবাবে বাঘেই বলেন, এ ধরনের কোনো আলোচনা এখন হচ্ছে না।

তিনি বলেন, না, আমরা এখন মোটেও সেই পর্যায়ে নেই।

বাঘেই আরও বলেন, এই সময়ে পারমাণবিক ইস্যুর বিস্তারিত বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি।

অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য পারমাণবিক সমঝোতা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত বা এর মাত্রা কমানো—এসব বিষয় এখনও আলোচনার টেবিলে নেই বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।