...|...|...

বিশ্ব

ইরানি হ্যাকারদের সাইবার হামলায় বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, সকাল ১১:২০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৯
Shares
ইরানি হ্যাকারদের সাইবার হামলায় বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে

গত জুলাই মাসে এক নজিরবিহীন সাইবার হামলা চালিয়ে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র টানা চার দিন বন্ধ করে দিয়েছিল ইরানের সাথে সম্পৃক্ত হ্যাকাররা।

শনিবার (২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ অবকাঠামোতে ধারাবাহিক সাইবার হামলার পাশাপাশি এই ঘটনাটি ঘটেছিল। যুক্তরাষ্ট্রের ওই হামলায় ১২টি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং হোয়াইট হাউসেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রটি অপেক্ষাকৃত ছোট আকারের। যুক্তরাজ্যজুড়ে এ রকম বহু ছোট বিদ্যুৎকেন্দ্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যেগুলোর অনেকগুলোই কেবল সাময়িকভাবে বা প্রয়োজন অনুযায়ী চালু করা হয়।

তবে নিরাপত্তার স্বার্থে ঠিক কোন বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছিল, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তা প্রকাশ করা হয়নি।
এর আগে যুক্তরাজ্যে বড় ধরনের সাইবার হামলায় ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সিস্টেম বিকল হয়ে পড়া, স্কুলগুলোর তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা বন্ধ হয়ে যাওয়া এবং জাগুয়ার ল্যান্ড রোভারসহ বিভিন্ন বাণিজ্যিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার মতো ঘটনা ঘটেছিল।