...|...|...

সারাদেশ

যশোরে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৬
Shares
যশোরে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় অতিরিক্ত মদ্যপানের কারণে আশা মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে শার্শা উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা মিয়া ওই গ্রামের লালটু মিয়ার ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানের কারণে শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আশা মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তার মা সাজেদা বেগম প্রথমে তাকে শার্শার নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বেলা ১২টার দিকে আশা মিয়াকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. রাহুল দেব ঘোষ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।