...|...|...

বিশ্ব

মোদির সাথে পুরো জাতির সমস্যা: ধ্রুব রাঠী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, রাত ৮:২২
Shares
মোদির সাথে পুরো জাতির সমস্যা: ধ্রুব রাঠী

ধ্রুব রাঠী। ছবি: সংগৃহীত

ভোট চুরি, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের বেঙ্গালুরুতে ‘পিপলস ট্রাইব্যুনাল’ নামে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ইউটিউবার ধ্রুব রাঠী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘নরেন্দ্র মোদি ভাবছেন তার সাথে কেবল আমার সমস্যা। কিন্তু প্রকৃতপক্ষে তার সাথে পুরো দেশের মানুষের সমস্যা রয়েছে।’

নিজের প্রথম রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে রাঠী আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে আমি নাকি সরকার পরিবর্তনের জন্য দেশে এসেছি। তবে পরিষ্কার করে বলতে চাই, এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের সমর্থনের জন্য নয়; এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার লড়াই। এখানে যারা প্রতিবাদ করতে এসেছেন, তারাই দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী।’

ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ নাগরিকদের নাম বাদ দেওয়ার কড়া সমালোচনা করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।