শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামের নিজ বাসা থেকে পুলিশের হাতে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানের প্রেক্ষাপটে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুব রাঠীকে আটক করেছিল পুলিশ। দীর্ঘ সময় পুলিশি হেফাজতে থাকার পর তাকে মুক্তি দেওয়া হলো। তবে সিজিপির অন্য শীর্ষ নেতারা এখনও আটক রয়েছেন।


