...|...|...

বিশ্ব

পিছু হটছে না ককরোচ পার্টি, কাল যন্তর মন্তরেই আবারও কর্মসূচি ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১০:১৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ১০:২৩
Shares
পিছু হটছে না ককরোচ পার্টি, কাল যন্তর মন্তরেই আবারও কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামীকাল আবারও যন্তর মন্তরের উদ্দেশ্যে মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।

শনিবার (১০ অক্টোবর) সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে দলটির নেতা অজিঙ্কা শিন্ডে বলেন, মোদি সরকার আশঙ্কা করছে, বিরোধীরা আবারও ঐক্যবদ্ধ হলে তাদের ক্ষমতা বিপন্ন হয়ে পড়বে।

পোস্টে শিন্ডে আরও লেখেন, ‘কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল আমরা আবারও যন্তর মন্তরের উদ্দেশ্যে মিছিল করব এবং আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করব।’

উল্লেখ্য, এর আগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ধরপাকড় চালায় পুলিশ। আটক হন বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিক্ষোভকারীরা।