...|...|...

বিশ্ব

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ৭:৪৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৩
Shares
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে প্রকাশ করা ভিডিওটি এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তি ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। একইভাবে মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। তার মৃত্যুর পর মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

সূত্র: সিনহুয়া