...|...|...

চাকরি

মেঘনা পেট্রোলিয়ামে ৬ পদে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫১
Shares
মেঘনা পেট্রোলিয়ামে ৬ পদে চাকরির সুযোগ

মেঘনা পেট্রোলিয়ামে চাকরি। গ্রাফিক্স: টাইমস টুডে

মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে ছয়টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি এ প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা পেট্রোলিয়াম পিএলসি

পদসংখ্যা: ৬টি

মোট শূন্যপদ: ১৫টি

পদের নাম ও পদসংখ্যা:

সিনিয়র অ্যাকাউন্টস অফিসার- ২টি
সিনিয়র এইচআর অফিসার- ১টি
অপারেশনস অফিসার- ৮টি
অ্যাকাউন্টস অফিসার- ২টি
অফিসার (কনফিডেনশিয়াল)- ১টি
জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস)- ১টি

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে বিএসসি ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: পদভেদে যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত ভিন্ন।

চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়সসীমা: প্রথম পাঁচ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর এবং জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস) পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বেতন: ২২,০০০ থেকে ৫৭,৫১০ টাকা।

আবেদন ফি: ২২৩ টাকা। বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনে।

কর্মস্থল: নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত টেলিটক পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত আলাদা হওয়ায় আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।