...|...|...

বিশ্ব

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে নতুন বার্তা দিলেন খামেনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫২
Shares
মার্কিন নির্বাচনের ফলাফল দেখে নতুন বার্তা দিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতার ব্যাপক রদবদল ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও তেহরানের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী নীতি কিংবা শত্রুভাবাপন্ন মনোভাবে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোজতবা খামেনি। যারা মনে করেন মার্কিন নির্বাচন কিংবা রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে, তারা এক ‘মারাত্মক ভুলের’ মধ্যে নিমজ্জিত রয়েছেন বলেও কড়া মন্তব্য করেছেন তিনি। 

বুধবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ ও ইরানি সংবাদ সংস্থা ‘ইরনা’-র বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে শীর্ষ এই ইরানি নেতা বলেন, আন্তর্জাতিক আধিপত্যবাদী ব্যবস্থা তাদের স্বভাবজাত আচরণের বদল ঘটাবে কিংবা দল ও উপদলীয় ক্ষমতাবদলের কারণে নীতির মৌলিক কোনো রূপান্তর ঘটবে—এখনও যারা এমন অলীক আশা আঁকড়ে ধরে আছেন, তারা চরম বিভ্রান্তির মধ্যে বাস করছেন। এমনকি যারা বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের কাছে কোনো নতি স্বীকার বা ছাড় দিলে ইরানি জাতির প্রতি তাদের ঐতিহাসিক বিদ্বেষ কমে যাবে, তারাও মূলত চূড়ান্ত ভুলের স্বর্গে বাস করছেন।