...|...|...

লাইফস্টাইল

মাইক্রোপ্লাস্টিক কী, ক্ষতি থেকে বাঁচতে করণীয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:২৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:১৯
Shares
মাইক্রোপ্লাস্টিক কী, ক্ষতি থেকে বাঁচতে করণীয়

টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক। ছবি: সংগৃহীত

টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার (ইএসডিও) এক গবেষণায় দেখা গেছে, দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রয়েছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে ২৬টিতেই অর্থাৎ ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়া গেছে।

মাইক্রোপ্লাস্টিক কী

মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের প্লাস্টিক কণা। এগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক ও সিন্থেটিক কাপড়ের ভাঙন থেকে কিংবা প্রসাধন সামগ্রী ও টুথপেস্টের মাধ্যমে পরিবেশে ছড়ায়। এটি মানবদেহে রক্ত, ফুসফুস ও টিস্যুতে জমে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব

রক্তনালিতে প্লাস্টিক কণা জমলে হৃদরোগ, স্ট্রোক ও রক্ত চলাচলে বাধা সৃষ্টির আশঙ্কা থাকে।ফুসফুস ও পরিপাকতন্ত্রে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে।অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে।মানবদেহের হরমোন ও রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলে।

ক্ষতি থেকে বাঁচতে করণীয়

একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, প্লেট, বাটি ও চামচ ব্যবহার করা থেকে বিরত থাকুন।প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা বা মাইক্রোওয়েভ ওভেনে খাবার হিট করা এড়িয়ে চলুন। প্লাস্টিকের বদলে কাচ, মাটি বা ধাতব পাত্রে খাবার সংরক্ষণ করুন। সুতি বা প্রাকৃতিক ফাইবারের তৈরি পোশাক ও গৃহস্থালি সামগ্রী বেছে নিন।ব্যবহারের আগে ফিল্টার করা নিরাপদ পানি পান করুন।