...|...|...

খেলা

মরক্কো ফুটবলের অবকাঠামো দেখে ইনফান্তিনোর প্রশংসা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১০:২৯
Shares
মরক্কো ফুটবলের অবকাঠামো দেখে ইনফান্তিনোর প্রশংসা

ছবি: সংগৃহীত

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আবারও মরক্কো সফর করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশটিতে চলমান অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মরক্কোর ফুটবলপ্রীতি ও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মরক্কো পৌঁছালে ফিফা সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা।

সফরকালে মরক্কোর মানুষের ফুটবলের প্রতি গভীর আবেগের কথা বিশেষভাবে তুলে ধরেন ইনফান্তিনো। তাঁর মতে, এ দেশের মানুষের ফুটবলপ্রেম কেবল স্টেডিয়ামের গ্যালারিতেই সীমাবদ্ধ নয়; এর মধ্য দিয়ে সমাজজুড়ে শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করেছে উত্তর আফ্রিকার এই দেশ। একের পর এক বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামো মরক্কোকে ভবিষ্যতের আরও বড় মঞ্চের জন্য প্রস্তুত করে তুলছে। চলমান অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও সেই অগ্রযাত্রারই একটি বড় মাইলফলক।

তবে মরক্কোর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইতিহাসের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট—২০৩০ ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে স্পেন ও পর্তুগালের সাথে যৌথভাবে এই মেগা ইভেন্ট আয়োজন করবে মরক্কো।

এই ঐতিহাসিক আসর সফল করতে তিন আয়োজক দেশের জন্যই অবকাঠামোগত উন্নয়ন, নিখুঁত ব্যবস্থাপনা এবং দর্শকসেবায় সর্বোচ্চ প্রস্তুতির কাজ চলছে।