...|...|...

সারাদেশ

মুফতি ফয়জুল করিম

মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং আমেরিকার দিকে চলে গেছে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২২
Shares
মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং আমেরিকার দিকে চলে গেছে

শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। ছবি: সংগৃহীত

মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং আমেরিকার দিকে চলে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। 

তিনি বলেন, ইসলামের এক ভোটবক্স নিয়ে কাফেলা চলছিল মদিনার দিকে, স্টিয়ারিংয়ে ছিল চরমোনাই। হঠাৎ স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। কাফেলা মদিনার দিক ছেড়ে আমেরিকার দিকে রওনা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার পূর্ব বাজার লঞ্চঘাটসংলগ্ন গরুর হাটে উপজেলা ইসলামী যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন ও প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২০২৪ সালের আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও সমাজে বৈষম্যের চিত্র বদলায়নি। অতীতে দলীয় পরিচয় ও ক্ষমতার প্রভাবে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে। এটি প্রকৃত ন্যায়বিচার নয়। সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার প্রভাবমুক্ত থেকে আইনের শাসন নিশ্চিত করতে হবে।

উপজেলা ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।