...|...|...

সারাদেশ

ক্ষমতা নয়, আমাদের রাজনীতি ইসলামের জন্য: চরমোনাই পীর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৪
Shares
ক্ষমতা নয়, আমাদের রাজনীতি ইসলামের জন্য: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। আমরা জানি ভালো ফল পেতে আমাদের সময় লাগবে, তবুও আমাদের রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়; বরং ইসলামের কল্যাণের জন্য।

রবিবার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

চরমোনাই পীর বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমাদের মানবতা রক্ষার জন্য আর কতদিন সেই মায়ের কান্না আমরা শুনব? ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। আমরা জানি ভালো ফল পেতে আমাদের সময় লাগবে, তবুও আমাদের রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়; বরং ইসলামের কল্যাণের জন্য।

তিনি বলেন, গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন জোটের প্রলোভন উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দেশের রাজনীতিতে এক শক্তিশালী ও স্বতন্ত্র অবস্থানে পৌঁছেছে।

এ সময় চরমোনাই পীর বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমাদের মানবতা রক্ষার জন্য আর কতদিন সেই মায়ের কান্না আমরা শুনব? ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। আমরা জানি ভালো ফল পেতে আমাদের সময় লাগবে, তবুও আমাদের রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়; বরং ইসলামের কল্যাণের জন্য।

দেশের ইসলামপন্থি দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন একটি অন্যতম প্রধান শক্তি হিসেবে অবস্থান তৈরি করেছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তোবা ২০-৩০ জন এমপি, দু-একজন মন্ত্রী পেতে পারত- সেটা যদি প্রয়োজন হতো বা আমাদের লক্ষ্য থাকত, তাহলে জামায়াতের সাথে থেকে আমাদের কেন এমপি হতে হবে? বিএনপি তো আমাদের সে প্রস্তাব দিয়ে রক্ষা করতে রাজি। আওয়ামী লীগও সে প্রস্তাব দিয়ে রেখেছে।

‘কিন্তু ক্ষমতার মোহে না পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জনগণের ভোটাধিকার এবং ইসলামের পক্ষে এককভাবে মাঠে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় সাড়ে বাইশ লাখ একক ভোট পাওয়ার বিষয়টি আমাদের একটি বড় অর্জন।’

বরিশালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল সাংগঠনিক কেন্দ্র উল্লেখ করে চরমোনাই পীর বলেন, বরিশালের মধ্যে একজন ব্যক্তিও যেন ইসলামী আন্দোলনের বাইরে না থাকেন।