...|...|...

সারাদেশ

ভোলায় দুই সিএনজির সংঘর্ষে চালক নিহত, আহত ৮

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ৮:০৪
Shares
ভোলায় দুই সিএনজির সংঘর্ষে চালক নিহত, আহত ৮

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ। ছবি: টাইমস টুডে

ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির মৃত রেজু মুন্সীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দালাল বাজার এলাকায় মহাসড়ক দিয়ে দুই দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশার চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে শিশুসহ আটজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাব আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।