তুরস্কের পূর্বাঞ্চলে ৫.১ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


