...|...|...

জাতীয়

ভবিষ্যতে এয়ারবাসের সাথেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে: মাহদী আমিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৩
Shares
ভবিষ্যতে এয়ারবাসের সাথেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। ছবি: সংগৃহীত

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা . মাহদী আমিন বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সাথেও আলোচনা হতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

বাংলাদেশের এভিয়েশন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় চাহিদা অনুযায়ী উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এয়ারবাসের সাথেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।

বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এভিয়েশন সেক্টর সম্প্রসারণ হচ্ছে, নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। কারণে নতুন উড়োজাহাজ প্রয়োজন।

বোয়িং প্রতিনিধিদল পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি।