...|...|...

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের দুই নারী এমপিকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:০২
Shares
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের দুই নারী এমপিকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুইজন সংসদ সদস্যকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারী জনাব শাহিনুর আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং রোকেয়া বেগম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে জোর দাবি জানান।

জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের  মা এমপি রোকেয়া বেগম শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।

তিনি উপস্থিত নারী সমাজকে জুলাইয়ের চেতনা ও প্রেরণা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা ও নারী সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ নারীরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি দেশসেবায় অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার করেন।