...|...|...

ক্যাম্পাস

বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটাক্ষ, ঢাবি শিক্ষকের শাস্তির দাবি সাদিক কায়েমের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১:০৯
Shares
বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটাক্ষ, ঢাবি শিক্ষকের শাস্তির দাবি সাদিক কায়েমের

ছবি: সংগৃহীত

ক্লাসে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অন্যতম সংগঠক তাসনীম সিরাজ মাহবুব। তার এমন বর্ণবাদী, বিদ্বেষমূলক ও অসহিষ্ণু আচরণের তীব্র নিন্দা জানাই।

নিজ মতাদর্শ প্রচারের বদলে শ্রেণিকক্ষে একজন শিক্ষকের উচিত বিভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। শিক্ষকতার মতো দায়িত্বশীল অবস্থানে থেকে এই ধরনের আচরণ উগ্রবাদী, কর্তৃত্ববাদী ও জঙ্গিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ এবং শিক্ষার্থীর মানবিক মর্যাদা ও সমঅধিকারের ওপর আঘাত।


 
প্রগতিশীলতার মুখোশ পরে এক শ্রেণির মানুষ নিজেদের পছন্দমাফিক ‘প্রগতিশীলতার ব্যাকরণ’ অন্যের ওপর চাপিয়ে দিতে চান। তারা ব্যক্তিস্বাধীনতার বুলি আওড়ান, কিন্তু সেই স্বাধীনতা যখন তাদের নিজেদের পছন্দের সীমা অতিক্রম করে, তখনই তাদের উদারতার মুখোশ খুলে পড়ে। এই ঘটনা তারই উদাহরণ। 
 
আমরা স্পষ্টভাবে বলতে চাই, বোরকা-নিকাব কিংবা কোনো শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অধিকার কোনো শিক্ষকের নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই শিক্ষকের প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই। একইসাথে শ্রেণিকক্ষে মতের বৈচিত্র্য, সমতা ও ন্যায়বিচার নিশ্চিতে ব্যর্থ হওয়ায় তাকে একাডেমিক দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবিও জানাচ্ছি।