...|...|...

বিশ্ব

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, সকাল ১০:৫৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১:৩২
Shares
বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিবৃতিটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রচারিত ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে এবং তারা নিজেদের ভূখণ্ডের ৮৫ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বেলুচিস্তান নিজেদের জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো চালু করেছে। এতে বলা হয়েছে, ‘আমরা বেলুচিস্তানের সন্তান’ গানটিকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে এবং ‘বালুচি ফালুস’ নামে নতুন মুদ্রা চালু করা হয়েছে।

এ ছাড়া বিবৃতিতে দাবি করা হয়েছে, নতুন প্রশাসন বেলুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লা খনির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ এইটিন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে, বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে ঘিরে ছড়িয়ে পড়া এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।