...|...|...

খেলা

বিসিবির অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ অবৈধ ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১:২৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৩
Shares
বিসিবির অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ অবৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটের নামে নতুন নতুন সংগঠন গড়ে ওঠা নিয়ে এবার কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের অনুমোদন বা স্বীকৃতি ছাড়া কোনো সংগঠন নিজেদেরজেলা ক্রিকেট সংস্থাহিসেবে পরিচয় দিলে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবি বলেছে, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা কমিটির সাথে তাদের অনুমোদন, স্বীকৃতি বা সাংগঠনিক সম্পর্ক না থাকলে সেটিকে বিসিবির স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনার সুযোগ নেই।

জেলা আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনার জন্য বিসিবির সংবিধানেই নির্দিষ্ট কাঠামো রয়েছে। সংবিধানের . অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক জেলা ক্রিকেট সংস্থা গঠন বিসিবির দায়িত্বের অংশ। এসব সংস্থার স্বীকৃতি, পরিচালনা নিয়ন্ত্রণের বিষয়েও বোর্ডের এখতিয়ার নির্ধারিত আছে।

সংবিধানের . অনুচ্ছেদেও সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থাগুলোর স্বীকৃতি কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব বিসিবির ওপর দেওয়া হয়েছে। ফলে বোর্ডের নির্ধারিত কাঠামোর বাইরে গিয়ে কোনো সংগঠন জেলা ক্রিকেট সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

ছাড়া সংবিধানের .() অনুযায়ী, জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবির অনুমোদিত নীতিমালা বিধিমালা অনুসরণ করেই গঠিত হতে হবে। জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, বয়সভিত্তিক ক্রিকেটসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও বিসিবির নির্ধারিত কাঠামো মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।

বিসিবি জানিয়েছে, তাদের সাংবিধানিক বিধান মেনে গঠিত এবং বোর্ডের অনুমোদন পাওয়া সংস্থাগুলোই কেবলজেলা ক্রিকেট সংস্থাহিসেবে স্বীকৃতি পাবে। এর বাইরে কোনো সংগঠন ওই পরিচয় ব্যবহার করলে তা বিসিবির সংবিধানবিরোধী এবং অবৈধ বলে বিবেচিত হবে।

কারণে ক্রিকেটার, ক্লাব, সংগঠক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো উদ্যোগ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। কোনো জেলা ক্রিকেট সংগঠন বা কমিটি বোর্ডের স্বীকৃত কি না, তা নিয়ে সন্দেহ থাকলে সরাসরি বিসিবির সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।