...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৮
Shares
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, জিএমটি সময় সকাল ৬টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১০ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম বেড়ে ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল, যা ২০ মের পর সর্বোচ্চ।

এদিকে, নভেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের চুক্তিমূল্য ০.৩৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। চুক্তিটির মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

সৌদি আরবের অবকাঠামোতে হুথি বিদ্রোহীদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার খবরের কারণে তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে।