সিরিয়ায় অস্থিরতা উসকে দিতে ইসরায়েল সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঞ্চলিক নানা সংঘাতের কারণে তুরস্ক ‘আগুনের বলয়ে’ ঘেরা বলেও মন্তব্য করেছেন তিনি।
আঙ্কারায় প্রেসিডেন্সির এক ভাষণে এরদোয়ান বলেন, প্রতিবেশী ইরানে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হওয়ার আগেই নতুন করে ইয়েমেনে সংঘাত শুরু হয়েছে।
তিনি বলেন, সৌদি আরবের ওপর হুতিদের হামলা আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। সৌদি আরবকে তিনি তুরস্কের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন।
লেবাননের পরিস্থিতিও আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেন এরদোয়ান। সিরিয়া থেকে কিছু ইতিবাচক খবর এলেও সেখানে অস্থিরতা সৃষ্টিতে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


