...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৩
Shares
বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

ছবি: সংগৃহীত

চলমান ভূরাজনৈতিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যেই সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমলেও সামগ্রিক সাপ্তাহিক হিসেবে তা লাভের মুখেই রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেলে ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে ১০৫ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড ফিউচার্সও ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯৭ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।

ডাচ মালিন ব্যাংক আইএনজি-এর বিশ্লেষকরা তাদের এক নোটে লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা এবং কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে তেলের নিরবচ্ছিন্ন প্রবাহ নিয়ে উদ্বেগ বাজারের বর্তমান অবস্থাকে একটি উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ প্রিমিয়ামের দিকে ঠেলে দিয়েছে।

তারা আরও উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকার বিষয়ে বাজারে পুনরায় আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো অত্যন্ত জরুরি।