...|...|...

বিশ্ব

গত ৫ মাসে সর্বোচ্চ

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১০ ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:০০
Shares
বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১০ ডলার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও সংকুচিত হতে পারে—এমন আশঙ্কার মধ্যে গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে গিয়ে ঠেকেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রয়টার্সের তথ্যমতে, শেষ হওয়া সপ্তাহের লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৩ ডলার ৯৪ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১০ দশমিক ৮৬ ডলারে স্থির হয়েছে, যা গত ১৯ মের পর থেকে সর্বোচ্চ। অন্যদিকে, মার্কিন ডব্লিউটিআই ক্রুড ফিউচার্স ৩ ডলার ৪৪ সেন্ট বা ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০১৪১ ডলারে বন্ধ হয়েছে, যা গত ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

চলতি সপ্তাহে সার্বিকভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৯ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাসপেক্টস’ এক নোটে জানিয়েছে, সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলার গুঞ্জনে বাজারে উত্তেজনার শঙ্কা নতুন করে মাথাচাড়া দেওয়ায় ডব্লিউটিআই এবং ব্রেন্ট ক্রুড আগের দিনের দরপতন কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।