...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে কমলো তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৫
Shares
বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

আগের সেশনে প্রায় ২ ডলার বৃদ্ধির পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা—এই দুই বিষয় বিবেচনায় নিয়ে বাজারে তেলের দামে ওঠানামা চলছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টায় ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমে আসে।

এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। দিন শেষে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয় দাম, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

সৌদি আরবে হামলার কারণে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কা তেলের দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে ভিন্ন প্রত্যাশা তৈরি করেছে। এসব কারণেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।