ঐতিহাসিক ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েও নিজের দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি পরাজয় মেনে নিয়ে বলেন, কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।
স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়ে স্কালোনি আরও বলেন,স্পেন তাদের চেয়ে ভালো খেলেছে। খেলোয়াড়দের নিয়ে তার দারুণ সব স্মৃতি রয়েছে। প্রতিপক্ষকে তাদের প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। জয় এবং পরাজয় উভয় ক্ষেত্রেই উদারতা দেখাতে হবে এবং তার দল হারতে জানে সেটি তারা দেখিয়েছে।

