বিশ্বকাপের বড় শিরোপা উঁচিয়ে ধরার পরও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি স্পেন ও বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। জাতীয় দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের আক্ষেপ, ব্যক্তিগতভাবে আরও ভালো করতে পারতেন তিনি।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত কেটেছে ইয়ামালের। বার্সেলোনার হয়ে ২৪টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রাখেন। এরপর স্পেনের হয়ে বিশ্বকাপ শিরোপাও জেতেন। তবে বিশ্বকাপে আট ম্যাচ খেলে তিনি মাত্র ১টি গোল পান, ছিল না কোনো অ্যাসিস্ট। ট্রফি জিতলেও এই পরিসংখ্যান ইয়ামালকে হতাশ করেছে।
অবশ্য মাঠে পরিসংখ্যানে ধরা না পড়া অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তিনি জানান, একাধিক ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের আক্রমণের সুযোগ করে দেওয়াও বড় ভূমিকা। তবে চোটকে অজুহাত না বানিয়ে আরও কঠোর পরিশ্রম করার তাগিদ তার নিজেরই।
এত অল্প বয়সে বিশ্বজয়ের পাশাপাশি তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে শিরোপা জেতা হয়ে গেছে ইয়ামালের। তবে তিনি থামতে চান না। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, পেলের মতো কিংবদন্তিদের পাশে ফুটবল ইতিহাসে নিজের নাম লেখাতে আরও বড় অর্জনের পেছনে ছুটতে চান এই তরুণ তারকা।


