...|...|...

খেলা

মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি উড়িয়ে দিল ফিফা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪৬
Shares
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি উড়িয়ে দিল ফিফা

ছবি: সংগৃহীত

২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মরক্কোতে অনুষ্ঠিত হবে—দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজার এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্ব ফুটবলের এই অভিভাবক সংস্থাটি জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক নির্বাচনী সমাবেশে লেকজা দাবি করেছিলেন, কাসাব্লাঙ্কার কাছে বেনস্লিমানে নির্মাণাধীন ‘গ্র্যান্ড স্টেডিয়াম হাসান-২’ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে। মরক্কোর বাজেটবিষয়ক এই মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্মান পাবে।’

তবে লেকজার এই বক্তব্যের পরপরই ফিফা বিষয়টিকে গুজোব বলে উড়িয়ে দেয়। ফিফার এক মুখপাত্র জানান, ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি এবং যথাসময়ে ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে।

ফাইনাল আয়োজনের প্রতিযোগিতা নিয়ে মরক্কোর এমন দাবি এবারই প্রথম নয়। এর আগে দ্য টাইমসের এক প্রতিবেদনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিশ্রুতি দেওয়ার গুঞ্জন উঠলেও ফিফা তা অস্বীকার করে।

নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার ধারণক্ষমতার হাসান-২ স্টেডিয়াম ছাড়াও ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু।

মরক্কো, স্পেন ও পর্তুগাল যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। আর শতবর্ষ পূর্তিতে টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটির ট্রফি কার হাতে উঠবে এবং কোথায় উঠবে, তা নিয়ে সাসপেন্স এখনো ধরে রেখেছে ফিফা।