...|...|...

শিক্ষা

বিদেশে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বছরে মিলবে প্রায় ৫৪ লাখ টাকা

Sabuj
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৮
Shares
বিদেশে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বছরে মিলবে প্রায় ৫৪ লাখ টাকা

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপে। নির্বাচিত শিক্ষার্থীরা হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার পাশাপাশি বছরে প্রায় ৫৪ লাখ টাকা সমপরিমাণ বৃত্তি পাবেন। একই স গবেষণা ও সম্মেলনে অংশ নিতে থাকছে অতিরিক্ত অর্থসহ অন্যান্য সুবিধা।

পিএইচডি সম্পন্ন করতে তিন বছরের বেশি সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা দিতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে হবে।

ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা। পাশাপাশি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত প্রতিবছর সম্মেলন ও গবেষণাসংক্রান্ত ভ্রমণের জন্য অতিরিক্ত ১ হাজার ৮২০ মার্কিন ডলার দেওয়া হবে।

পিএইচডি সম্পন্ন করতে তিন বছরের বেশি সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা দিতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে হবে।

যে আট বিশ্ববিদ্যালয়ে সুযোগ

হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে এই ফেলোশিপের আওতায় আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো-

  • সিটি ইউনিভার্সিটি অব হংকং
  • হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
  • লিংনান ইউনিভার্সিটি
  • দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
  • দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
  • দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
  • দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • দ্য ইউনিভার্সিটি অব হংকং
  • যেসব বিষয়ে পিএইচডি করা যাবে

এই ফেলোশিপের আওতায় বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডির জন্য আবেদন করা যাবে।

যেভাবে প্রার্থী বাছাই

ফেলোশিপের জন্য আবেদনকারীদের বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেয়া হবে। এর মধ্যে রয়েছে

  • একাডেমিক ফলাফল
  • গবেষণার দক্ষতা ও সম্ভাবনা
  • যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা
  • নেতৃত্বের গুণাবলি

আবেদন করবেন যেভাবে

প্রথমে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমে ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন জমা দেয়ার পর আবেদনকারীকে একটি HKPFS Reference Number দেয়া হবে। এরপর ওই নম্বর ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।

একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি প্রোগ্রাম বা বিভাগ বেছে নিতে পারবেন। চাইলে একই বিশ্ববিদ্যালয়ের দুটি প্রোগ্রামে অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।  

প্রাথমিক আবেদন জমা দেয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬, হংকং সময় দুপুর ১২টা। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।

তবে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়ায় পার্থক্য থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নির্দেশনা দেখে নেয়া জরুরি।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।