বিদেশি অংশীদারদের প্রস্থান সত্ত্বেও নিজস্ব প্রকৌশল দক্ষতার ওপর ভর করে সফলভাবে সাউথ পার্স গ্যাসফিল্ডের ১১ নম্বর ফেজের উন্নয়ন কাজ সম্পন্ন করেছে ইরান। এর ফলে প্রকল্পটিতে প্রতিদিন ১ বিলিয়ন ঘনফুট (২ কোটি ৮৩ লাখ ঘনমিটার) গ্যাস উৎপাদনের রেকর্ড গড়েছে দেশটি। খবর আল জাজিরার।
শনিবার (৩ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ফরাসি কোম্পানি ‘টোটাল’ এবং চীনের ‘সিএনপিসি’—এর মতো বিদেশি অংশীদাররা দীর্ঘ বছর ধরে চলা বিলম্ব ও প্রকল্প থেকে সরে যাওয়ার পর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও প্রকৌশল সহায়তায় এটি সম্পন্ন করা হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, এই মাইলফলক অর্জনের ফলে দেশের অভ্যন্তরে জ্বালানি ঘাটতি বা ভারসাম্যহীনতা দূর করতে সাহায্য করবে এবং আসন্ন শীতকালীন মৌসুমে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে।


