...|...|...

খেলা

বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২২
Shares
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে নামার ২৪ ঘণ্টারও কম সময় আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শেষ অনুশীলন সেশনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে রোজারিওর ফুটবল জাদুকর লিখেছেন, 'বিশেষ কিছু মুহূর্ত, যা আমি খুব মিস করব।'

নিজের নামে নামকরণ করা এজাইজা অনুশীলন কমপ্লেক্সে জাতীয় দলের হয়ে জীবনের শেষ অনুশীলন সেশন ও নৈশভোজ সারেন মেসি। এরপরই খেলোয়াড়, কোচিং স্টাফ, মাঠকর্মী এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়াসহ পুরো দলের সাথে তোলা স্মৃতিঘেরা একটি ঐতিহাসিক ছবি পোস্ট করেন তিনি।

আগামীকাল বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচটি খেলতে নামবেন মেসি। কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটলে ক্যারিয়ারের শেষ ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে থাকবেন তিনি।

আবেগঘন এই ম্যাচে মেসির পাশাপাশি অবসরের ঘোষণা দেওয়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন।