...|...|...

চট্টগ্রাম

বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৯
Shares
বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আলম হাজারী। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় আলম হাজারী নামে সাবেক এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে যোগ দিয়েছিলেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেফতার আলম হাজারী শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ছোটশালঘর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আলম হাজারী।

দেবিদ্বার থানার ওসি জানান, আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগান দেওয়ার অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।