...|...|...

আবহাওয়া

বায়ুদূষণে বিশ্বে পঞ্চম অবস্থানে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৩
Shares
বায়ুদূষণে বিশ্বে পঞ্চম অবস্থানে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

প্রকাশিত তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, শহরটির বায়ুমান সূচক ২০২। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

বায়ুমান সূচকের নির্ধারিত মান অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে।