নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। প্রতিষ্ঠানটির ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে চলবে ‘স্বপ্নের উৎসব’।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হওয়া এ আয়োজনে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির পাশাপাশি থাকবে বিশেষ মূল্যছাড় ও নানা আকর্ষণীয় অফার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইলিশের মৌসুম ঘিরে উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘ইলিশ উৎসব’। স্বপ্নের বিশেষ কর্নারে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি দেশি ও সামুদ্রিক মাছের সমাহার থাকবে। মাছপ্রেমীরা এক ছাদের নিচে পছন্দের বিভিন্ন ধরনের মাছ কেনার সুযোগ পাবেন।
উৎসব উপলক্ষে চাল, ডাল, তেল, আটা ও দুধসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেবে স্বপ্ন। এর মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচে কিছুটা সাশ্রয়ের সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ক্রেতাদের জন্য উৎসবটি আনন্দের উপলক্ষ হয়ে উঠবে বলে প্রত্যাশা স্বপ্নের।

