ফিফা বিশ্বকাপ ঘিরে আয়োজিত ‘মীর সিরামিকস প্রেজেন্টস কুইজ ফেস্ট ২০২৬’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে মীর সিরামিক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরপুলে প্রতিষ্ঠানটির ডিসপ্লে সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মীর সিরামিকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব স্ট্র্যাটেজি আখতারুজ্জামান, হেড অব সেলস ফেরদৌস ইবনে বারী, হেড অব ব্র্যান্ড সৌরভ অধিকারীসহ অন্যান্য কর্মকর্তা।
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ম্যাচের ফলাফল অনুমান এবং ফুটবলবিষয়ক জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। বিজয়ীদের মীর সিরামিকের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়।
পুরস্কার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ীরা। তারা জানান, ফিফা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ঘিরে এমন একটি অংশগ্রহণমূলক ক্যাম্পেইনে বিজয়ী হওয়া তাদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা।
অনুষ্ঠানে মো. আনিছুর রহমান বিজয়ীদের অভিনন্দন জানান। গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
মীর সিরামিক জানায়, গুণগত মান, উদ্ভাবন ও গ্রাহকদের আস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

