...|...|...

চাকরি

হোন্ডায় চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৫
Shares
হোন্ডায় চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট-এমএস (MS) অ্যান্ড লজিস্টিকস’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। গত ২২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মীর মাসিক বেতন হবে ৩৩ হাজার থেকে ৪৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট-এমএস (MS) অ্যান্ড লজিস্টিকস

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: চাহিদাপত্র, অর্ডার, পণ্য গ্রহণ ও ইস্যু করার কার্যক্রম পরিচালনায় এসএপি (SAP) ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৪ থেকে ২৬ বছর।

কর্মস্থল: মুন্সীগঞ্জের গজারিয়া।

বেতন: মাসিক ৩৩ হাজার থেকে ৪৫ হাজার টাকা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি) এবং ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৬।