...|...|...

চাকরি

চাকরি দেবে হোন্ডা, প্রফিট শেয়ার ছাড়াও রয়েছে নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৫
Shares
চাকরি দেবে হোন্ডা, প্রফিট শেয়ার ছাড়াও রয়েছে নানা সুবিধা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস রিসিভেবল বিভাগ এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: অ্যাকাউন্টস রিসিভেবল 
পদসংখ্যা: ০১টি  

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে ভালো জ্ঞান 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), গ্র্যাচুইটি। দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি) - যার আওতায় স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মতো নির্ভরশীল ব্যক্তিরাও অন্তর্ভুক্ত থাকবেন এবং মাতৃত্বকালীন বিমা, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।