...|...|...

খেলা

বাংলাদেশের চোখ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫
Shares
বাংলাদেশের চোখ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেই সাফল্যকে পুঁজি করে আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে পাওয়া ওই জয়ে বল হাতে বড় অবদান ছিল হাসান মাহমুদের। ম্যাচে তিনি একাই নেন ৯ উইকেট।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে ২৬ বছর বয়সী এই পেসার বলেন, 'আমাদের দল এখন চমৎকার ছন্দে আছে। বাংলাদেশ যে টেস্টেও আধিপত্য বিস্তার করতে পারে, সেই সময় এখন এসেছে।'

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের আরও ছয়টি ম্যাচ বাকি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দল। ফাইনালের হিসাব নিয়ে হাসান বলেন, 'ঘরের মাঠে চারটা ম্যাচ জিততে পারলে আমরা কেন ফাইনালে খেলতে পারব না? বাংলাদেশ দল এখন সেই স্বপ্নই দেখছে।'

অভিষেকের পর থেকে ১৬ টেস্টে ৪৫ উইকেট নেওয়া হাসান বিশ্বাস করেন, বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে ক্রিকেট বিশ্বের ধারণাও বদলে গেছে। ক্রিকেটারদের ফিটনেস ও ব্যাটারদের ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশ টেস্টে আরও উঁচুতে পৌঁছাবে বলে মনে করেন তিনি। আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ দল। সেই সাফল্যকে পুঁজি করে আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে পাওয়া ওই জয়ে বল হাতে বড় অবদান ছিল হাসান মাহমুদের। ম্যাচে তিনি একাই নেন ৯ উইকেট।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে ২৬ বছর বয়সী এই পেসার বলেন, 'আমাদের দল এখন চমৎকার ছন্দে আছে। বাংলাদেশ যে টেস্টেও আধিপত্য বিস্তার করতে পারে, সেই সময় এখন এসেছে।'

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের আরও ছয়টি ম্যাচ বাকি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দল। ফাইনালের হিসাব নিয়ে হাসান বলেন, 'ঘরের মাঠে চারটা ম্যাচ জিততে পারলে আমরা কেন ফাইনালে খেলতে পারব না? বাংলাদেশ দল এখন সেই স্বপ্নই দেখছে।'

অভিষেকের পর থেকে ১৬ টেস্টে ৪৫ উইকেট নেওয়া হাসান বিশ্বাস করেন, বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে ক্রিকেট বিশ্বের ধারণাও বদলে গেছে। ক্রিকেটারদের ফিটনেস ও ব্যাটারদের ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশ টেস্টে আরও উঁচুতে পৌঁছাবে বলে মনে করেন তিনি।