...|...|...

বিশ্ব

বাংলাদেশি সন্দেহে আসামে ১৮ জনকে আটক ভারতীয় পুলিশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৭
Shares
বাংলাদেশি সন্দেহে আসামে ১৮ জনকে আটক ভারতীয় পুলিশের

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে বাংলাদেশি দাবি করে ১৮ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর)  রেলস্টেশনে তল্লাশির সময় পাঁচজন এবং বুধবার (৭ অক্টোবর) একটি হোটেলে অভিযান চালিয়ে আরও ১৩ জনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশি দাবি করে আটকের এ তথ্য নিশ্চিত করেছেন গুয়াহাটির ডেপুটি কমিশনার অব পুলিশ (অপারেশনস) কুলেন্দ্র নাথ ডেকা। সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার পল্টন বাজার রেলওয়ে স্টেশনের কাছে নিয়মিত তল্লাশির সময় লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে পাঁচ ‘বাংলাদেশি নাগরিককে’ গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তারা মেঘালয়ের ডাউকি হয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছান। পরে তারা শহরের একটি হোটেলে অবস্থান করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতার ব্যক্তিদের একজন তারা যে হোটেলে ছিলেন, সেটির তথ্য দেন। পরে তার দেখানো তথ্য অনুযায়ী পুলিশ সেখানে অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ যাচাইয়ের পর পানবাজার থানায় একটি মামলা করা হয়।

এদিকে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে অবস্থান এবং আসাম থেকে ভারতের অন্যান্য এলাকায় যাওয়ার ক্ষেত্রে আশ্রয় ও সহায়তা দেয়ার অভিযোগে আরও চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলেনহজরত আলী, অমিতরাই দইমারি, বিকাশ পাল ও রঞ্জন ধর।

ডিসিপি ডেকা জানান, অমিতরাই দইমারি ওই হোটেলের মালিক। বিকাশ পাল ও রঞ্জন ধর হোটেলটির ব্যবস্থাপক। আর হজরত আলী মূল সহযোগী হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। তিনি রেলস্টেশন থেকে বাংলাদেশি নাগরিকদের হোটেলে পৌঁছে দিতেন।