...|...|...

খেলা

বল টেম্পারিং কেলেঙ্কারির আট বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৩
Shares
বল টেম্পারিং কেলেঙ্কারির আট বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

২০১৮ সালের মার্চে কেপটাউনের নিউল্যান্ডসে বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’তে কলঙ্কিত হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট। আট বছর পর সেই কলঙ্কিত স্মৃতির ভেন্যুতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অসিরা।

আসন্ন তিন টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত স্কোয়াডে কলঙ্কিত সেই সফরের ছয় সদস্য স্থান পেয়েছেন। কেলেঙ্কারির সময় অধিনায়কের দায়িত্বে থাকা স্টিভ স্মিথ এবার যাচ্ছেন সহঅধিনায়ক হিসেবে। এ ছাড়া তৎকালীন দলের থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও ম্যাথু রেনশ স্কোয়াডে রয়েছেন।

উল্লেখ্য, কেপটাউন টেস্টে সরাসরি বল টেম্পারিংয়ে জড়িত থাকায় ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল। ঘটনা জেনেও গোপন রাখায় অধিনায়কত্বের গাফিলতির দায়ে শাস্তি পান স্মিথও। মাঠের কেলেঙ্কারির সেই সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছিল সফরকারীরা।

আগামী ৯ অক্টোবর ডারবানে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ১৮ অক্টোবর গেবেরহাতে দ্বিতীয় এবং ২৭ অক্টোবর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।