...|...|...

সোশ্যাল মিডিয়া

ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৯
Shares
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
 
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সাথে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না। শুরুতে তিনি কারো কল রিসিভ করছিলেন না। এখন তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন। এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই!’

তিনি আরও লেখেন, কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। তিনিও স্থানীয় সাংবাদিকদের ফোন ধরছেন না বলে জানতে পারলাম। সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে।