যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে পঞ্চম মেয়াদে জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাশিদা তালিব। দেশটির ইতিহাসে তিনিই একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন রাশিদা। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী জেমস হুপার ও গ্রিন পার্টির প্রার্থী ব্রেন্ডা স্যান্ডার্সকে পরাজিত করেছেন তিনি।
এ জয়ের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে টানা পঞ্চম মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন রাশিদা তালিব।


